Header Ads

লোহাগাড়ায় যুবলীগ নেতা মহি উদ্দিনকে মোটর শোডাউনে বরণ


লোহাগাড়ার কৃতি সন্তান মহিউদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সদস্য মনোনীত হওয়ার পর নিজ জন্মস্থান লোহাগাড়ায় আসলে মোটর শোডাউনে অভ্যার্থনা জানান নেতাকর্মীরা।  


সোমবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ২শতাদিক মোটরযান সহকারে উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। 

এসময় লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দিন,যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান মোহাম্মদ ফারুক,পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদসহ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


অভ্যর্থনা পেয়ে মহি উদ্দিন বলেন 'মহান আল্লাহর কাছে শোকর গুজার করছি।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাই ও আলহাজ্ব মাইনুল হাসান খান নিখিল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাকে যুবলীগের সাথে কাজ করার সুযোগ প্রদান করায়৷ মহি উদ্দিন যুবলীগের কমিটিতে স্থান পাওয়ায় চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি,কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া,উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন,মহিলা আওয়ামী লীগের সদস্য রিজিয়া রেজা চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি আরো বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকার নিরলসভাবে কাজ করছে। শেখ হাসিনা নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে কেউ রুখতে পারবে না। আমত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দল ও মানুষের কল্যাণে কাজ করে যাবো ইনশা আল্লাহ । তিনি সকলের দোয়া সহযোগিতা কামনা করেন।

No comments

Powered by Blogger.