Header Ads

সহজ বৈজ্ঞানিক উপায়ে স্বাস্থ্যবান হন

 পরিবেশগত কারণে আমাদের অনেকেরই অস্বাস্থ্যকর জীবন যাপন করতে হয়। যার কারণে আমরা অধিকাংশই স্বাস্থ্যহীনতায় ভুগি। ইন্টারনেট থেকে এবং ইউটিউব ঘাটাঘাটি করে বিভিন্ন ভুল পরামর্শ গ্রহণ করে আমরা স্বাস্থ্যবান হতে চাই যা অধিকাংশই ভিত্তিহীন। 

তাই আজকে আপনাদের বিজ্ঞানসম্মত কিছু উপায় জানানো হবে। ধৈর্য ধরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং জেনে নিন স্বাস্থ্যবান হওয়ার কার্যকরী উপায় 




প্রথমেই আপনাকে বলা হচ্ছেনা যে আপনি পুষ্টিকর খাবার খান এবং আট ঘন্টা ঘুমান, জল পান করুন ইত্যাদি। এইসব তখনই কাজে আসবে যখন আপনি পর্যাপ্ত পরিশ্রম করবেন । 


অধিকাংশ স্বাস্থ্য বিশেষজ্ঞ স্বাস্থ্যবান হতে কায়িক পরিশ্রমকে বেশি গুরুত্ব দেন। কেননা, আপনি আপনার শরীরকে যত ক্লান্তি দিতে পারবেন আপনার শরীর ততই খাদ্য থেকে পুষ্টি শোষণ করবে এবং আপনার শরীরের ক্ষয় পূরণ করবে এবং পরবর্তীতে পরিশ্রম করার জন্য পেশী বৃদ্ধি করবে  সেজন্যেই স্বাস্থ্যবান হতে যুবকেরা জিম করে থাকে 


# পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য গ্রহণ তবে তা অতিরিক্ত মাত্রায় নয় 

অনেকেই ওজন বাড়াতে গিয়ে প্রচুর পরিমাণ খাদ্য গ্রহণ করে থাকে ফলে তা শরীরে চর্বি হিসেবে জমা হয় যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাছাড়া একেবারে প্রচুর খাবার গ্রহণ করলে তা ঠিকভাবে হজম হতে পারে না ফলে শরীর পুষ্টি ধরে রাখতে পারে না। তাই অল্প সময় বিরতি দিয়ে একটু পরপর খাদ্য গ্রহণ করুন। এক্ষেত্রে তিন থেকে পাঁচ ঘন্টা সময় বিরতি নিতে পারেন। 


# স্বাস্থ্যবান হতে যে বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা হলো ঘুম

 আমরা অনেকেই ঘুমানোর সঠিক নিয়ম বা বৈজ্ঞানিক নিয়ম জানি না। আপনি কি পরিমান ঘুমাবেন তা নির্ধারণ করা হয় সাধারণত আপনার বয়স অনুযায়ী তবে আপনি যদি প্রাপ্তবয়স্ক হন বা আপনার বয়স ১৯ বা ২০ এর উপর হলে আপনাকে দৈনিক সাত থেকে ৯ ঘন্টা ঘুম দিতে হবে মনে রাখবেন ঘুম হতে হবে একটানা অর্থাৎ সারা দিনে একবারই ঘুমাবেন। তবে আপনার বয়স যদি ১৩ থেকে ১৯ এর মধ্যে হয় তাহলে আপনাকে ৯ থেকে ১১ ঘণ্টা ঘুমাতে হবে।


#  তৃতীয়ত যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি কি পরিমান খাদ্য গ্রহণ করবেন। 


খাদ্য গ্রহণ সাধারণত ক্যালরির ভিত্তিতে হিসাব করা হয়। এক্ষেত্রে আপনি বিএমআই নির্ণয় করে আপনার প্রয়োজনীয় খাদ্য ক্যালরি হিসাব করুন। সেই খাদ্য ক্যালরির উপর ভিত্তি করে ফুড পিরামিড অনুসারে একটি ডায়েট চার্ট তৈরি করুন এবং কি কি খাবেন তা নির্ধারণ করুন। 


পরবর্তীতে বিএমআই নির্ণয় এবং ডায়েট চার্ট তৈরি নিয়ে ভিডিও তৈরি করা হবে তাই সাবস্ক্রাইব করে রাখুন। 


পরিশেষে বলা যায়, স্বাস্থবান হওয়া একটি সময় সাপেক্ষ ব্যাপার এক্ষেত্রে আপনাকে চার থেকে ছয় মাস অপেক্ষা করতে হবে এবং স্বাস্থ্য ধরে রাখতে অবশ্যই একই নিয়ম অব্যাহত রাখতে হবে। 

—পোস্ট রাইটার –আব্দুর রহমান 

1 comment:

  1. মোটা হতে কি কি হওয়া উচিত

    ReplyDelete

Powered by Blogger.